উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/১০/২০২২ ৭:৪৪ এএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় মাইন বিস্ফোরণে ওমর ফারুক নামে এক রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২ অক্টোবর) সকালে ঘটনা ঘটেছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন ঘুমঘুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

তিনি ঢাকা পোস্ট‌কে বলেন, বিস্ফোরণের পরে লোকজন মরদেহ উদ্ধার করে দাফনও সম্পন্ন করেছে। আরও একজন রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর পেয়েছি। হতাহতরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, তুমব্রু বাজারের পার্শ্ববর্তী কোনাপাড়া এলাকায় শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজন সদস্য ঝিরিড়ে মাছ ধরতে গিয়ে সীমান্তের কাঁটাতারের পাশে চলে যায়। এ সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই এক রোহিঙ্গার মৃত্যু হয়। আহত হয়েছে আরও এক রোহিঙ্গা যুবক।

নিহত যুবক তুমব্রু সীমান্তের কোনাপাড়া এলাকায় শূণ্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য। তবে আহতের নাম জানা যায়নি। খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে রোহিঙ্গাদের জন্য নির্ধারণকৃত কবরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়।

এদিকে আহত যুবককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পের দলনেতা দিল মোহাম্মদ।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...