প্রকাশিত: ১০/০২/২০১৮ ১০:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৬ এএম

ডেস্ক রিপোর্ট::
রাজশাহী নগরীর বহরমপুর ব্যাংক কলোনি এলাকার নিজের ঘর থেকে রাজশাহী মেডিকেল কলেজের এক ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার বিকেলে ঘরে ফ্যানে তার ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জান্নাতুন ওয়াদিয়া মিতু নামের ওই তরুণী চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম কলেজের অধ্যক্ষ মতিউর রহমানের মেয়ে এবং রাজশাহী মেডিকেল কলেজের বিডিএস ২৫ ব্যাচের শিক্ষার্থী।
সহপাঠিরা জানান, বাবা-মায়ের সঙ্গে নগরীর বহরমপুর ব্যাংক কলোনী এলাকায় থাকতেন মিতু। বিডিএস ২৫ ব্যাচের ছাত্রী হলেও একবছর অকৃতকার্য হওয়ায় মিতু ২৬ ব্যাচের সঙ্গে নিয়মিত ক্লাস করতেন। শনিবার তার মাইক্রোবায়োলজি পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা ভালো না হওয়ায় মন খারাপ করে বাড়ি ফেরেন মিতু। ওই সময় তার মা-বাবা বাড়ির বাইরে ছিলেন।
তারা আরও জানান, মিতু এক বছর পিছিয়ে যাওয়ায় হতাশায় ভূগছিলেন। মন খারাপ করে থাকতেন। আত্মহত্যার কথাও বলতেন।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত তার পরীক্ষা ছিল। পরীক্ষা খারাপ হওয়ায় তার মন খারাপ হয়। পরে বাড়িতে গিয়ে গলায় ওড়না বেধে ফ্যানে ঝুলে মিতু আত্মহত্যা করেন বলে তার ধারণা।
তিনি জানান, এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে। লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিবার চাইলে এমনিতেও মরদেহ হস্তান্তর করা হতে পারে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer