নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ৭:৩৮ এএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে গ্যাস্ট্রিকের ওষুধের বদলে ভুলক্রমে ইঁদুর মারা ট্যাবলেট সেবন করে মরিয়ম বেগম (৩০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মরিয়ম বেগম পেট ব্যথার কারণে তার ছেলেকে স্থানীয় মুদি দোকানে গ্যাস্ট্রিকের ওষুধ আনতে পাঠান। ভুলবশত তিনি গ্যাস্ট্রিকের ওষুধের পরিবর্তে ইঁদুর মারার একটি ট্যাবলেট দেন। মরিয়ম বেগম ওষুধটি সেবন করার পরপরই অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মরিয়ম বেগম হরিণমারা গ্রামের আবুল হাসেমের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রাগ লাইসেন্স ছাড়াই মুদি পণ্য, কীটনাশক ও ওষুধ বিক্রি করে আসছেন দোকানদার মৌলভী হাসান আলী। প্রশাসনকে বারবার অবগত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উখিয়া থানার ওসি(তদন্ত) নাসির উদ্দিন বলেন, অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...