প্রকাশিত: ২৯/০৪/২০১৮ ৯:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৯ এএম

ডেস্ক নিউজ : গোপন বৈঠক’ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ হাবীবসহ দলটির বিভিন্ন সংগঠনের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে রাজধানীর বাংলামটর এলাকা থেকে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, বাংলামটরের রুপায়ন টাওয়ারে গোপন বৈঠক করার সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ হাবীবসহ ১৭ নেতাকর্মীকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটকদের মধ্যে বেশিরভাগ নেতাকর্মীই বিভিন্ন মামলার আসামি। তাদের জিজ্ঞাসাবাদ করে গোপন বৈঠকের কারণ জানার চেষ্টা চলছে।

এঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক নিন্দা ও প্রতিবাদ বার্তায় আটক অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম শামসুল হুদা, সহ-সভাপতি মো. ইউনুস মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম জোবায়ের এজাজ, আ ন ম সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু, কমিশনার রফিকুল ইসলাম রাসেলের নাম উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আটকের ক্ষেত্রে ‘গোপন বৈঠক’ ও ‘নাশকতার পরিকল্পনা’র দাবি করে থাকতো আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি বিএনপি নেতাকর্মীদেরও ‘গোপন বৈঠক’ থেকে আটকের কথা বলা হচ্ছে।

গত ২০ এপ্রিল নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি নড়াগাতী থানার খাশিয়াল থেকে ‘গোপন বৈঠকের’ সময় কেন্দ্রীয় নেতাসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের ৫৮ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

তাদের আটকের বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেছিলেন, ‘সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য জেলা বিএনপির সভাপতির বাড়িতে বৈঠক চলছিল।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer