প্রকাশিত: ০৫/০৩/২০২০ ৯:৫৫ এএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে গাড়ির ধাক্কায় তাহমিনা আক্তার (৩৯) নামে আহত এক প্রবাসী বাংলাদেশির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি দুর্ঘটনার শিকার হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই নারী। পরে ২ মার্চ তার মৃত্যু হয়। মঙ্গলবার বাদ জোহর জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় আমা কবরস্থানে দাফন করা হয়।
ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

স্প্রিংফিল্ডে স্বামী ও দুই মেয়ে নিয়ে বসবাস করছিলেন তাহমিনা।

শীঘ্রই শুভ উদ্বোধন! ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুতুপালং শাখা

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৪টার দিকে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের একটি ক্রসওয়াকের বাইরে ভিলা পার্ক রোডের কাছে ব্যাকলিক রোড পার হওয়ার সময় একটি গাড়ি তাহমিনাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হওয়ার পর থেকে চিকিৎসাধীন ছিলেন।
ঘটনার দিন তাহমিনা তার কর্মস্থল ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টে কাজ শেষে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় আহত হন। গাড়িটির চালক দুর্ঘটনার পর ঘটনাস্থলে থেকে পুলিশ ও গোয়েন্দাদের সহায়তা করেছেন। এছাড়া এ দুর্ঘটনা অতিরিক্ত গতি বা অ্যালকোহলজনিতও ছিল না বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer