প্রকাশিত: ২০/০২/২০১৭ ৩:৫৯ পিএম

চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে গাড়িচাপায় তিন নারী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে একটায় উপজেলার মস্তাননগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের প্রত্যেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। তারা হলেন- পেয়ারা বেগম (৪৫), সাজেদা বেগম (৪৫) ও পেয়ারা বেগম (৬৫)।

জোড়ারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফরিদউদ্দিন জানান, ওরস শেষে নারীরা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গাড়িটি আটক করা যায়নি বলেও জানায় পুলিশ।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...