সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০১/১২/২০২৫ ২:১১ পিএম , আপডেট: ০১/১২/২০২৫ ২:১৯ পিএম

কক্সবাজার টেকনাফ সড়কের রামু ক্রসিং হাইওয়ে থানার এএসআই (নিঃ) নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের অভিযানে ১,৮৩৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

৩০ নভেম্বর রাত ৭টা ৩০ মিনিটে খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে টেকনাফ দিক থেকে আসা লাল রঙের APACHE RTR মোটরসাইকেল (রেজিঃ কক্সবাজার-ল-১২-৫৪৭৯) থামিয়ে তল্লাশি চালানো হয়।

মোটরসাইকেল আরোহী মোঃ শাকিল খাঁ (২৫), মোঃ ওমর ফারুক (৩০) ও মোঃ শাহজাহান (৩২) স্বীকার করলে শাকিলের কাঁধের নীল ব্যাগ থেকে কস্টেপে মোড়ানো দুই বান্ডেলে ১০টি পলিজিপার প্যাকেটে মোট ১,৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১৫০ গ্রাম, মূল্য ৫ লাখ ৫০ হাজার ৫০০ টাকা) উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি, মোটরসাইকেলটি এবং একটি SAMSUNG A05 মোবাইলও জব্দ করা হয়।

অভিযানে থাকা এসআই (নিঃ) খোকন চন্দ্র দাশসহ স্বাক্ষীদের উপস্থিতিতে ইয়াবা জব্দের পর আসামিরা জানায়,পলাতক মহিলা সহযোগী হামিদা আক্তারের (৩৫) কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে তারা গাজীপুরে নেওয়ার উদ্দেশ্যে পরিবহন করছিল। ঘটনাস্থলেই তিনজনকে গ্রেফতার করা হয় এবং পলাতক আসামির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

 

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...