প্রকাশিত: ২৪/০২/২০২১ ১০:২৪ এএম

মায়ানমারের গণমাধ্যমে ‘অভ্যুত্থান’ বা ‘ক্যু’ শব্দ ব্যবহার করলে, কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির জান্তা সরকার।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাজধানী নেইপিদোতে জান্তা সরকারের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে সেনা প্রধান মিন অং লাইং বলেন, এখন থেকে যে সব গণমাধ্যম অভ্যুত্থান শব্দ ব্যবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
মিয়ানমারের জনগণের স্বার্থেই দেশটির সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কাধে নিয়েছে বলেও জানান সেনা প্রধান। এছাড়াও, দেশের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
উল্লেখ গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। আটক করা হয় দেশটির নির্বাচিত নেত্রী অং সান সু চিসহ দলের শীর্ষ নেতাদের। এরপর থেকেই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত। শান্তিপূর্ণ বিক্ষোভ দমাতে অতিরিক্ত সেনা মোতায়েন ও বলপ্রয়োগ হচ্ছে। সেনাবাহিনীর দমন-পীড়ন এবং নতুন নির্বাচনের প্রতিশ্রুতিও জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন ঠেকানো সম্ভব হচ্ছে না।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer