প্রকাশিত: ০৮/০২/২০১৮ ১:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৩ এএম

ডেস্ক রিপোর্ট ::
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় শুনতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিশেষ আদালতের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়া তার বাসা থেকে আদালতের পথে রওনা হয়েছেন।

গাড়িবহর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। তবে দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার গাড়ি মগবাজার পৌঁছলে হঠাৎ করেই হাজারো নেতাকর্মী রাস্তায় নেমে আসেন।
তারা নিরাপত্তা ভেদ করে গাড়িবহরের দখল নেন। এরপর সামনে-পেছনে অবস্থান নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

পুলিশ এ সময় হালকা বাধা দিতে চেষ্টা করলেও পরে আর বাধা দেয়নি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আজ বৃহস্পতিবার। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবেন খালেদা জিয়া।
খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালতের জজ ড. আখতারুজ্জামানের আদালত গেলো ২৫ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer