প্রকাশিত: ২০/০৪/২০১৮ ১০:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৪ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::

ফাইল ছবি

দুর্নীতি মামলার সাজায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘প্রচণ্ড খারাপ’ জানিয়ে তাকে দেখতে যাওয়া পরিবারের সদস্যদের ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার কারাগারে খালেদা জিয়াকে দেখতে গেলে অসুস্থতার কারণ দেখিয়ে কারা কর্তৃপক্ষ তার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেয়নি।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বিকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে যান তার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভি, বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু ও তার মেয়ে শাহিনা খান জামান বিন্দুসহ পরিবারের কয়েকজন সদস্য।

কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গেলেও তাদের ফিরিয়ে দেয়া হয় বলে যুগান্তরকে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিবারের সদস্যদের কারা কর্তৃপক্ষ বলেছেন- ম্যাডাম উপর থেকে নিচে নামতে পারছেন না। তার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে।

কারা সূত্র যুগান্তরকে জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা উন্নতি হয়নি; আবার অবনতিও হয়নি। তার হাঁটু, হাত-পা এবং ঘাড়ে ব্যথা রয়েছে। মেডিকেল বোর্ডের ব্যবস্থাপত্র অনুযায়ী তার চিকিৎসা চলছে। এছাড়া তার চোখে একটু সমস্যা দেখা দিয়েছে। চোখ লাল বর্ণ ধারণ করেছে। কারা কর্তৃপক্ষ নিজস্ব ডাক্তারের মাধ্যমে তার চিকিৎসা চালাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, কারা কর্তৃপক্ষের কাছে ম্যাডামের (খালেদা জিয়া) এই অবস্থার কথা শুনে পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন বলে আমাকে জানিয়েছেন। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন।

এর আগে বৃহস্পতিবার বিকালেও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হন ফখরুলসহ বিএনপির তিন নেতা।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। এরপর থেকেই তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer