প্রকাশিত: ১৭/০৭/২০১৭ ৭:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৯ পিএম

তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যারা ‘মাক্ষি’ সিনেমাটি দেখেছেন, তাদের কাছে পরিচিত মুখ এই নায়িকা। সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন তিনি। সেখানে এক সাক্ষাৎকারে যৌনতা বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন নায়িকা। ম্যাগাজিনের জন্য ফটোশুট করতে করতেই তাকে একটি গেম খেলতে হয়।

এই খেলায় তাকে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করা। কিন্তু তার উত্তর চিন্তা-ভাবনা করে দেওয়া যাবে না বলে জানানো হয়। যেই উত্তরই মাথায় আসুক না কেন সেটাই তাকে বলতে বলা হয়। খেলার সময় তাকে প্রশ্ন করা হয় যে, সেক্স ও খাবার এর মধ্যে কোনটাকে বেছে নেবেন সামান্থা। কোনও চিন্তা না করে সামান্থার অকপট উত্তর, ‘অবশ্যই সেক্স। না খেয়ে আমি থাকতে পারি।’

চলতি বছরের নভেম্বরে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিয়ে হবে সামান্থার। এছাড়া আপকামিং ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন সামান্থা। ছবিতে রাম চন্দ্রের বিপরীতে অভিনয় করবেন সামান্থা।

পাঠকের মতামত

Single Page Footer