ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৮/২০২৪ ৪:০৫ পিএম

কোটাবিরোধী আন্দোলনে সহিংসতার অভিযোগে গ্রেফতার বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৯ নেতা-কর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা মুক্তি পান।

এ সময় শত শত নেতা-কর্মী কারামুক্তদের জেলগেইটে স্বাগত জানান। গাড়িবহরে স্লোগান দিতে দিতে কারামুক্তদের নিয়ে গন্তব্যে রওনা দেন তারা।

এর আগে মঙ্গলবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আখতার জাভেদ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। অর্ধশতাধিক আইনজীবী নেতা-কর্মীদের পক্ষে আদালতে অংশ নেন।

মুক্তি পাওয়া নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন, জেলা যুবদল নেতা নেজাম উদ্দিন, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, যুবদল নেতা রাশেদ আবেদীন সবুজ, সদর বিএনপি নেতা হারুনুর রশিদ, সাংবাদিক আহমদ সৈয়দ ফরমান প্রমূক

কক্সবাজার জেলা কারাগার থেকে ৫৯ জনের জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. শাহ আলম খান।

এদিকে কারামুক্ত নেতা-কর্মীদের বরণ করতে জেলগেইটে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভাঙচুর-হামলা থেকে বিরত থাকতে হবে। আনন্দ উদযাপন করবেন, দেশের সম্পদের ক্ষতিসাধন করা যাবে না।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer