প্রকাশিত: ২০/০১/২০১৮ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫১ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউসুফ নামের এক রোহিঙ্গা নেতাকে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার রাত ৮টার দিকে একদল মুখোশধারী ইউসুফের মাথায় গুলি করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার দিকে ১০-১২ জনের একটি দল থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে ডি ব্লকের মাঝি ইউসুফকে মাথায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে বালুখালী শরণার্থী ক্যাম্পের ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মোহাম্মদ আলম নামে এক রোহিঙ্গাকে পুলিশ আটক করেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, রাত ৯টার দিকে বালুখালী ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আলমকে আটক করা হয়। এসময় স্থানীয় রোহিঙ্গারা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer