প্রকাশিত: ১৫/০৯/২০১৭ ১০:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩১ পিএম
Single Page Top

জসিম মাহমুদ,টেকনাফ ::
নিজের কোলে রেখেও ছেলেকে বাঁচাতে পারলাম না বলে আক্ষেপ করে বিলাপ করছেন মা হামিদা খাতুন।তিনি বলেন, জমজ দুই সন্তান আব্দুল মাবুদ ও আব্দুল করিম। তাদের বয়স (৪০) দিন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকা উঠি বাংলাদেশে পাড়ি দিব বলে। সঙ্গে ছিলেন ছোট বোন মাহমুদা খাতুন। তাদের বাবা রশিদ আহমদ গত ৩১ আগস্ট সন্ধ্যার আগে থেকে নিখোঁজ হয়ে পড়ে। এর আগে ওইদিন বিকেলের সেনা ও নাডালা বাহিনীর সদস্যরা গ্রামে হামলা চালায়। ওই সময় গ্রামবাসীর উপর বৃষ্টির মতো গুলি ছুঁেড় সেনা সদস্যরা। ওই সুযোগে ঘরবাড়ি ছেড়ে লোকজন পালিয়ে পাশ্ববর্তী পাহাড়ে আশ্রয় নেয়। কিন্তু তাতে ও সেনা বাহিনীর সদস্যদের পেট ভরেনি। তাঁরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন ঘর-বাড়ি। আর, তার আগেই নাডালা বাহিনীর সদস্য ঘরের জিনিসপত্র লুটপাঠ করতে থাকে।

প্রাণে বাচঁতে দুই জমজ শিশুকে নিয়ে মিয়ানমারের রাচিদং শহরের পিন দং গ্রাম থেকে পালিয়ে নাইক্ষ্যংদিয়া এলাকায় এসে অবস্থান করি গতকাল বৃহস্পতিবার সকাল ছয় টা পর্যন্ত। ছেলেদের বাবা রশিদ আহমদের কোন ধরনের খোঁজ খবর না পেয়ে ছোট বোন মাহমুদা খাতুনকে সঙ্গে নিয়ে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সাগর উপকূলে নৌকাটি উল্টে ডুবে যায়। তখন আমার (মা হামিদা খাতুনে) কোলে মাবুদ আর খালার কোলে ছিল করিম। পরে তাদের দুজনকে মুমূর্ষু অবস্থায় সাগর থেকে উদ্ধার করা হয় এবং স্থানীয় এক পল্লী চিকিৎসকের সহযোগিতায় করিমকে বাচাঁনো সম্ভব হলেও মারা গেছেন মাবুদ।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer