হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৩/২০২৫ ৯:১১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর ধরে মানুষের গড়া আদর্শের বিভিন্ন দলের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে। দেশের মানুষকে তারা শান্তি দিতে পারে নাই। ফাইনাল কথা হচ্ছে কোরআন ছাড়া অন্য কোন শাসন দিয়ে মানবতার শান্তি, মুক্তি সম্ভব হতে পারে না। এই কোরআনকে প্রতিষ্ঠা করবার জন্যই আল্লাহর রাসুল দুনিয়াতে এসেছিলেন। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করি। এটি আমাদের ঈমানি দায়িত্ব। দেশকে সকলের জন্য কল্যাণকর, রাষ্ট্রে পরিণত করতে হবে। বাংলাদেশকে আর কোন দুর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না। বুধবার (১২ মার্চ) কোটবাজারের উত্তরে একটি কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে উখিয়া উপজেলা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান এ কথা বলেন। জামায়াত কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি- দুঃশাসনমুক্ত করার লক্ষ্যে প্রাণবন্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি কক্সবাজারের উখিয়ার কৃতিসন্তান মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে, যাঁরা আল্লাহকে ভয় পান। সে বৈশিষ্টের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদের রমজানের মতো নিয়ামত দান করেছেন। তাই দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য আমাদের সবাইকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে। আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও থানা সক্রেটারি সোলতান আহমেদ ও আব্দুর রহিমের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও কক্সবাজার জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজালাল চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হোছাইন ছিদ্দিকী, ইসলামী আন্দোলনের উখিয়া উপজেলা সেক্রেটারি জাহাঙ্গির কবির, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর রফিক উল্লাহ, রাজাপালং ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ, কে, এম আবুল হাসান আলী, মাওলানা রিদুয়ানুল কাদির প্রমুখ। ইফতার মাহফিলে বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...