প্রকাশিত: ২৩/০৮/২০২১ ৮:৫২ পিএম


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার কুরআন-সুন্নাহর বাইরে কিছু করে না। শেখ হাসিনার সরকার এদেশে মদের লাইসেন্স দেয় না, ইসলাম শিক্ষার মানুষদের কিভাবে আধুনিক শিক্ষায় আলোকিত করা যায় তার চেষ্টা করছে। মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদের এমএ পাসের সার্টিফিকেটের মর্যাদা দিয়েছে।

আজ পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় ইমাম সমিতি জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী আরো বলেন, সরকার ৫০০ মাদরাসার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। এটা হবে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে থাকবে একটি লাইব্রেরি যেখান থেকে ইসলামের ইতিহাস ও ইসলামের ব্যাখ্যাসহ সকল বই পাওয়া যাবে।

আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। জেলা ইমাম সমিতির সভাপতি মীর মো. ফারুক আব্দুল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. সাইয়্যেদ মুহা. শরাফত আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জিয়াউল আহসান জিয়া কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামীমসহ ওলামা লীগের বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতারা। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয় ও মোনাজাত করা হয়

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer