প্রকাশিত: ১৫/০২/২০১৭ ১০:৩৮ পিএম , আপডেট: ১৫/০২/২০১৭ ১০:৪১ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী গ্রামের কৃষক আলী হোসনের বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকা। ১৫ ফেব্রুয়ারী দুপুরে কেরুনতলী গ্রামে মৃত সোলতান আহমদের পুত্র কৃষক আলী হোসনের বাড়িতে আগুন লেগে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। গরুর খাবার জন্য সংগ্রহ করে রাখা একটি খড়ের স্তুপে বিদ্যুতের লাইন ছিড়ে পড়ে অগ্নিকান্ডের সুত্রপাত বলে স্থানীয় সুত্রে জানা যায় । এসময় বাড়ির লোকজন ঘরের বাইরে ছিল। ঘরে আগুন দেখে স্থানীয় লোকজনসহ আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। অগ্নিকান্ডে বাড়ির ভেতরে থাকা নগদ ৭৫ হাজার টাকা, ধান, চাল, বিভিন্ন রকমের ফার্নিচারসহ পুড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য হাজ্বী জালাল আহমদ মেম্বার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। –

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer