প্রকাশিত: ৩০/০৩/২০১৭ ১১:০৪ পিএম , আপডেট: ৩০/০৩/২০১৭ ১১:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। বৃহস্পতিবার সকালে তিনি এ ভবনের উদ্বোধন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল হক খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এমপি বদি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। শিক্ষার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। জননেত্রী শেখ হাসিনার বিনামূল্যে বই, উপবৃত্তি সহ নানা উদ্যোগের ফলে পিছিয়ে পড়া উখিয়া শিক্ষায় অনেক এগিয়ে গেছে।
তিনি এসময় বিদ্যালয়ের জন্য আরেকটি দ্বিতল ভবন, তোরন নির্মানের প্রতিশ্রুতি দেন।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য বখতিয়ার আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মান্নান, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল হোসেন প্রমূখ।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...