প্রকাশিত: ০৪/০১/২০১৮ ৮:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩২ এএম

প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে নজরুল-আব্বাস উদ্দিন সেন্টার কক্সবাজার এর “একক সংগীতানুষ্ঠান”। উক্ত অনুষ্ঠানটি আগামী ১৩ জানুয়ারী শনিবার বিকেল ৪টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তি ভাওয়াইয়া স¤্রাট আব্বাসউদ্দীন আহমদের পুত্র জনপ্রিয় কন্ঠশিল্পী, সংগ্রাহক, উপস্থাপক, গবেষক, সাহিত্যিক, অনুবাদক, বিশিষ্ট গীতিকার, লোক সাহিত্যিক ও দার্শনিক মুস্তফা জামান আব্বাসী। ‘শিকড় সন্ধানী কাজী নজরুল ইসলাম ও আব্বাস উদ্দিন’ শীর্ষক অনুষ্ঠান সফলের আহ্বান জানিয়েছেন নজরুল-আব্বাস উদ্দিন সেন্টার কক্সবাজার কমিটির নেতৃবৃন্দ। এ উপলক্ষে ৩ জানুয়ারী সন্ধ্যায় নজরুল-আব্বাস উদ্দিন সেন্টার কক্সবাজার এর সভাপতি এড. রমিজ আহমদের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক সাংবাদিক জিএএম আশেক উল্লাহ, এড. নাজেম উদ্দিন, হাসানুর রশীদ, নুরুল আলম হেলালী, অধ্যাপক ফরিদুল আলম, মুহাম্মদ দিদারুল্লাহ, হুমায়ুন সিকদার, সিরাজুল কবির, মোহাম্মদ উর রহমান মাসুদ, ইসলাম মাহমুদ, শামসুল আলম শ্রাবন ও ছৈয়দ আলম।

সভায় আগামি ১৩ জানুয়ারী অনুষ্ঠিত মোস্তাফা জামান আব্বাসীর একক সংগীতানুষ্ঠান সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা মনোমুগ্ধকর গান ও অভিনয় করবেন।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer