ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/১১/২০২৪ ৮:৫৯ এএম

কক্সবাজারে বিচার বিভাগীয় সম্মেলন আগামী শনিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা বিচার বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ সভাপতিত্ব করবেন।
একই আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে ২ পর্বে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে সকালে সভাপতির স্বাগত ভাষণ। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। “দেওয়ানী ও ফৌজদারী মোকদ্দমার বিচার নিষ্পত্তিতে উদ্ভূত সমস্যা ও বিলম্বের কারণ সমুহ চিহ্নিতকরণ এবং উল্লেখিত সমস্যা হতে উত্তরণের উপায়” সম্পর্কে আমন্ত্রিত অতিথি সহ সকল পর্যায়ের কর্মকর্তা ও আইনজীবীদের উম্মুক্ত আলোচনা এবং সুপারিশমালা প্রণয়নের মাধ্যমে প্রথম পর্ব দুপুর ১ টায় সমাপ্ত হবে।
মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হবে শনিবার বেলা আড়াইটায়। এ পর্ব শুধুমাত্র বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। এ পর্বে “উপস্থাপিত প্রতিবেদন সহ দেওয়ানী ও ফৌজদারী আদালতের কার্যক্রম পরিচালনায় উদ্ভুত সমস্যা সমুহ চিহ্নিতকরণ ও উহার সমাধানের লক্ষ্যে উম্মুক্ত আলোচনা” করা হবে। একইদিন বিকেলে সম্মেলনের সভাপতি জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এর সমাপনী ভাষনের মাধ্যমে দিনব্যাপী বিচার বিভাগীয় সম্মেলন বিকেল সাড়ে ৪ টায় শেষ হবে।
সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত হওয়ার জন্য কক্সবাজার জেলা বিচার বিভাগের পক্ষে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।
এদিকে, শনিবার বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠানে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...