প্রকাশিত: ১২/০৩/২০১৮ ১:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৪ এএম

ডেস্ক রিপোর্ট ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা জাকির হোসেন মিলন ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন।

সোমবার সকাল ৯টার দিকে মিলনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী হানিফ। বর্তমানে ছাত্রদল নেতা মিলনের লাশ ঢামেক মর্গে রয়েছে।

বিএনপি সূত্র বলছে, রবিবার রিমান্ড শেষে মিলনকে কারাগারে পাঠানো হয়।

এদিকে তার মৃত্যুতেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য নেতাকর্মীরা তীব্র নিন্দাজ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।

প্রসঙ্গত, ৬ মার্চ, মঙ্গলবার প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফেরার পথে রমনা থানা পুলিশ তাকে আটক করে।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer