প্রকাশিত: ২০/০৪/২০২০ ১০:০৩ এএম
কানাডার নোভা স্কশিয়া প্রদেশে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ১৬ জন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়। ছবি সংগৃহীত

কানাডার নোভা স্কশিয়া প্রদেশে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ১৬ জন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়। ছবি সংগৃহীত
কানাডার নোভা স্কটিয়া প্রদেশে পুলিশের ছদ্মবেশী এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে নিহত কমপক্ষে ১৬ জন।

রোববারের এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদেরমধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।

ধারণা করা হচ্ছে, এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে। টানা ১২ ঘণ্টার পাল্টাপাল্টি বন্দুকযুদ্ধে প্রাণ হারান এক নারী পুলিশ কর্মকর্তাও।

এছাড়া নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে বন্দুকধারীরও মৃত্যু হয়েছে। তাকে ৫১ বছর বয়সী কানাডিয়ান গ্যাব্রিয়েল ওর্টম্যান হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

অবশ্য হামলার কারণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোন তথ্য প্রকাশ করেনি কানাডা। একইসাথে পুলিশের পোশাক এবং অস্ত্র কিভাবে সংগ্রহ করলো আততায়ী বিষয়টি নিয়ে চলছে তদন্ত চলছে।

কানাডায় ম্যাস শুটিংয়ের ঘটনা বেশ বিরল। শেষবার, ২০১৯ সালে দুই কিশোরের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান কমপক্ষে তিনজন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer