ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৬/২০২৩ ৭:০০ এএম

কানাডায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নবদম্পতি ইশরাত আলম অন্তু ও তার ভিয়েতনামী বংশোদ্ভূত কানাডিয়ান স্ত্রী ভিভিয়ান নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) ভ্যাংকুভারে এ দুর্ঘটনা ঘটে।

অন্তু ও তার নববিবাহিত স্ত্রী ভিভিয়ান এক বন্ধু মারিজসহ টরন্টো থেকে ভ্যাংকুভারে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়। তারা বিয়ের অনুষ্ঠান থেকে একটি উবারে হোটেলে ফিরছিল। ফেরার পথে পেছন থেকে অপর একটি গাড়ির ধাক্কায় উবার-কারটি পানিতে পড়ে যায়। পানিতে ডুবে স্পটেই অন্তু ও উবার ড্রাইভার মারা যায়। ভিভিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় অন্তুর বন্ধু মারিজ।

নিহত অন্তুর পরিবার জানায়, নিহতরা সবাই টরন্টোর পার্শ্ববর্তী শহর ব্রামটনে বসবাস করতেন। তাদের মরদেহ টরন্টোতেই দাফন করা হবে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহার আগে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবর কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়লে গভীর শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer