প্রকাশিত: ১০/১২/২০১৮ ২:৩৮ পিএম

নিউজ ডেস্ক::
কাতারের দোহায় অনুষ্ঠিত ২৫তম ‘শেখ জাসিম বিন মোহাম্মদ বিন থানি হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ বাংলাদেশের কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ প্রথম স্থান অধিকার করেছে।

কাতারের ধর্মমন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাতারের ধর্মমন্ত্রী ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজক ও অতিথিদের সঙ্গে বাংলাদেশি কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ।

পূর্ণ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে (সাধারণ) প্রথম স্থান অধিকারী বাংলাদেশি কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ ১ লাখ রিয়ালের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকা) চেক ও আন্তর্জাতিক সনদসহ অন্যান্য পুরস্কারসামগ্রী লাভ করে। প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত করছে বাংলাদেশেশি কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ। সাইয়্যেদ সিলেটের সদর উপজেলার লাখাউরার বাসিন্দা মোহাম্মদ আব্দুল আসলামের ছেলে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer