প্রকাশিত: ২৩/১১/২০১৬ ৭:৩৫ এএম

kawkhali-road-accident-news-picমো: জয়নাল আবেদীন. কাউখালী ::

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে কাউখালীর বেতবুনিয়া গোদারপাড়া (আমতল) এলাকায় ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। কাউখালী থানার ওসি আব্দুল করিম ঘটনার সত্যতা শিকার করেছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

বেতবুনিয় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটির মর্গে প্রেরণ করেছে। দূর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কাউখালী থানায় মামলার পক্রিয়া চলছে।

বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান খইচাবাই মারমা জানিয়েছেন, নিহত ব্যক্তি পেশায় একজন ভিক্ষুক ও মানষিক প্রতিবন্ধী। সন্ধ্যায় বেতবুনিয়ার নির্জন আমতল এলাকা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে গাড়ী চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারনা সন্ধ্যার পর এ রাস্তা দিয়ে অবৈধ কাঠ বোঝাই অসংখ্য ট্রাক বেপরোয়া গতিতে ছুটে চলে। তাদের ধারনা ট্রাক চাপায় তার মৃত্যু হয়েছে।

সন্ধ্যার পর ঐ এলাকা দিয়ে শ্রমিকরা হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বেতবুনিয়া পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি প্রেরণ করে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer