প্রকাশিত: ০৭/০৯/২০১৭ ৭:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৭ পিএম

প্রেমের ফাঁদে ফেলে কুড়িগ্রামের রাজিবপুরে এক কলেজ ছাত্রীকে ঘরে আটকে রেখে পাঁচ বন্ধু পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার ওই ছাত্রীর চাচা রাজিবপুর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার এক কলেজশিক্ষার্থীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন কাচারিপাড়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে খোরশেদ আলী। এ সম্পর্কের সূত্র ধরে গতকাল মঙ্গলবার মোবাইলে ওই শিক্ষার্থীকে বাসায় ডেকে আনে খোরশেদ আলী। এরপর তার বন্ধু একই গ্রামের আরিফুল ইসলামের বাড়ির একটি কক্ষে নিয়ে যাওয়া হয় ওই শিক্ষার্থীকে।

একপর্যায়ে খোরশেদ আলী ও তাঁর চার বন্ধু মিলে ওই শিক্ষার্থীর মুখে কাপড় বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়েন। এ সময় তার রক্তক্ষরণ শুরু হলে খোরশেদ আলীর দুই বন্ধু আলামিন ও আরিফুল ইসলাম ওই শিক্ষার্থীকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে পালিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকরা জানান, ওই ছাত্রীর তার ওপর যে একাধিক নির্যাতন চালানো হয়েছে, এটা নিশ্চিত। অন্তত ১২টি সেলাই দেওয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণে ওই শিক্ষার্থীর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসা ও পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে জামালপুরে পাঠানো হয়েছে।

রাজিবপুর থানার ওসি পৃথ্বীশ কুমার সরকার জানান, ধর্ষণের ঘটনায় আজ বুধবার রাজিবপুর থানায় মামলা করেছেন ওই শিক্ষার্থীর চাচা। এতে ছয়জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে আল-আমিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer