প্রকাশিত: ১২/০৪/২০২১ ১২:০৮ পিএম

জাহেদ হাসান:
কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

রবিবার (১১ এপ্রিল)সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়া’র নেতৃত্বে একটি টিম থানাধীন ডলফিন মোড় এলাকায় অভিযান চালিয়ে সৌদিয়া পরিবহন কাউন্টারের সামনে রাস্তার উপর থেকে ইয়াবাসহ ওই রোহিঙ্গা নাগরিককে আটক করে।

আসামী মোঃ ওবায়দুল্লাহ, (৩২), পিতা-সালামত উল্লাহ, মাতা-গুলছের বেগম ,সাং-বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্প,ব্লক-এ-১১,হেড মাঝি-ছব্বির আহমদ,সাইট মাঝি-সেলিম -উখিয়া – কক্সবাজার।

আটক আসামীর বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...
Single Page Footer