প্রকাশিত: ০৩/০৪/২০২১ ৯:৪০ এএম

একদিকে নতুন করে করোনা বিস্তারের ঝুঁকি। ফলে জনসমাগম এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি। অন্যদিকে, কনে পক্ষ বর ও তার সঙ্গীদের বরণ করতে বৌভাতের আয়োজন। কিন্তু এমন মধুর পরিবেশ ভেঙে দিলো ভ্রাম্যমাণ আদালত। শুধু তাই নয়, কনের বাবা এবং অনুষ্ঠানস্থলের মালিককে মোটা অঙ্কের মাশুলও গুণতে হলো।

শুক্রবার (২ এপ্রিল) চাঁদপুর শহরের রসুইঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এমন আলোচিত ঘটনা ঘটেছে।
জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কনে এবং বরের বাড়ি। বেশ কিছুদিন আগে তাদের বিয়ে সম্পন্ন হলেও শুক্রবার চাঁদপুর শহরের রসুইঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ৩০০ লোকের জন্য ভোজের আয়োজন করেন কনের বাবা।

তবে বৌভাতের আয়োজনের ঘটনা জানতে পারে জেলা প্রশাসন। তারপর সেখানে ছুটে যান জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসাইনসহ একদল পুলিশ।
এসময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য এবং আয়োজকরা তাদের অপরাধ স্বীকার করায় কনের বাবাকে ৫০ হাজার একই সঙ্গে পার্টি সেন্টারের মালিককে আরও ৫০ হাজার, সব মিলিয়ে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসাইন।
এই বিষয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সময় নিউজকে বলেন, নতুন করে করোনার বিস্তার ঠেকাতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। আর তাতে উল্লেখ করা শর্ত ভঙ্গ করায় আয়োজকের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, দুপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামাও আদায় করা হয়েছে।
এদিকে, চাঁদপুরে এখন থেকে রাত আটটার মধ্যে জরুরি সেবা ছাড়া, অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সবধরনের জনসমাগমও নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, চাঁদপুরে প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। শুক্রবার পর্যন্ত সব মিলিয়ে তিন হাজার ২০০ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer