প্রকাশিত: ০৫/১১/২০২০ ৯:১৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

করোনা মহামারি বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসায় থেকেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য ডা. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. শহীদুল্লাহ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।’

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৫৩ জন চিকিৎসক, এক হাজার ৯৬৮ জন নার্স ও তিন হাজার ২৭১ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী।

আর করোনায় চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে ১০০ পেরিয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer