প্রকাশিত: ০৫/০৩/২০২০ ১০:৫৪ এএম

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৮৩০ কোটি ডলারের তহবিলে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। এর আগে রাজ্যে কোভিড নাইনটিনে প্রথম প্রাণহানির পর ক্যালিফোর্নিয়ায় জারি করা হয় জরুরি অবস্থা।

এ পর্যন্ত ছোঁয়াচে ভাইরাসটির সংক্রমণে ১১ জন মারা গেছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত হয়েছে ১৫৯ জন। সিয়াটলে বড় আকারে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বিগ্ন প্রশাসন।

এদিকে, চীনের বাইরে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সর্বোচ্চ সংখ্যা এখন ইতালিতে। ২৪ ঘণ্টায় ২৭ প্রাণহানির পর দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৭। সংক্রমণের কারণে ১৫ মার্চ পর্যন্ত ১০ দিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে বড় সব স্পোর্টিং ইভেন্ট। ইতালির ২০ অঞ্চলের সব জায়গায় ছড়িয়েছে ভাইরাসটি। ইরানেও মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯২। দেশটির হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মরদেহের ভিডিও প্রকাশ করে একজন গ্রেফতার হয়েছে। ছোঁয়াচে কোভিড নাইনটিনে ৮৪টি দেশে আক্রান্ত ৯৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৮৫ জনে।

ভাইরাসের উৎসস্থল চীনে গেলো ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১ জন। নতুন করে আক্রান্ত ১৬০ জন। বাকি ৮৩ দেশে আক্রান্ত ১০ হাজারের বেশি মানুষ

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer