প্রকাশিত: ২৮/০৩/২০২০ ৪:০৬ পিএম

এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য এডিবি প্রতিশ্রুতিবদ্ধ এবং জটিল এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহায়তা পরিকল্পনার প্রথম পদক্ষেপ এটি’

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকারকে ৩ লাখ ডলারের জরুরি সহায়তা প্রদানের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুদানের টাকা দিয়ে বিভিন্ন চিকিৎসাসামগ্রী যেমন, সুরক্ষার জন্য যন্ত্রপাতি, এন৯৫ মাস্ক, সুরক্ষা চশমা, অ্যাপ্রোন, থার্মোমিটার ও বায়োহ্যাজার্ড ব্যাগ সংগ্রহ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তালিকাটি স্বাস্থ্য অধিদপ্তর,বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অগ্রাধিকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এসব সামগ্রী করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য এডিবি প্রতিশ্রুতিবদ্ধ এবং জটিল এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহায়তা পরিকল্পনার প্রথম পদক্ষেপ এটি।”

তিনি বলেন, “এই সহায়তা করোনাভাইরাস শনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। স্বাস্থ্য ও আর্থিক খাতগুলোতে আরও সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আমার অক্লান্ত পরিশ্রম করছি।”

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer