প্রকাশিত: ২৩/০৩/২০২০ ৮:৪৪ পিএম

করোনাভাইরাস থেকে সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন।

তিনি বলেন, রিটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এছাড়া, দেশের সাধারণ জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে করোনা শনাক্তে ডায়াগনস্টিক সুবিধা ও চিকিৎসা সেবা এবং সঠিক কোয়ারেন্টাইন বৃদ্ধির নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

রিটে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, জনপ্রশাসন ও তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক এবং আইইডিসিআরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়ে চলতি সপ্তাহের যেকোনো দিন শুনানি হতে পারে বলে রবিন জানান।

এর আগে গত বৃহস্পতিবার জনস্বার্থে আইনি নোটিশ পাঠান এ আইনজীবী।

নোটিশে বলা হয়, করোনা পরিস্থিতির মধ্যেও সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও চিকিৎসকরা নিজ কর্তব্য পালন করতে গিয়ে অসংখ্য মানুষের মুখোমুখি হচ্ছেন। তাই তাদের এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে করোনায় জরুরি সেবাদানকারীদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ আবশ্যক। কিন্তু উক্ত বিষয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রদক্ষেপ গ্রহণ না করায় এ নোটিশ প্রেরণ করা হয়।

তবে ইতোমধ্যে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা সরঞ্জাম চেয়ে আরেকটি রিট ও সেই রিটের প্রেক্ষিতে আদেশ হওয়ায় তাদের ব্যাপারটি এ রিটে বাদ দেয়া হয়েছে বলে জানান আইনজীবী রবিন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer