প্রকাশিত: ১৪/১১/২০২০ ৭:৩৯ পিএম

করোনা ভাইরাসে সশস্ত্র বাহিনীর ১৯৯ জন সদস্য মারা গেছেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সামরিক সদস্য ২০ জন ও অবসরপ্রাপ্ত সামরিক সদস্য ১৭৯ জন।

শনিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনীর ১৫ হাজার ৯০২ সদস্য ও পরিবারবর্গ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে আক্রান্তদের মধ্যে ১৫ হাজার ২২৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্ব স্ব কর্মস্থলে/আবাস্থলে ফিরেছেন। আক্রান্তদের মধ্যে ৪৭৫ জন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।

৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ৪৩৯ জন সদস্য/পরিবারবর্গ আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন একজন সামরিক সদস্য ও একজন অবসরপ্রাপ্ত সদস্য।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer