প্রকাশিত: ০২/০৪/২০২১ ৮:১৩ পিএম

মোঃ আরাফাত সানী, টেকনাফ::
মহামারি করোনা সংক্রমন (কোভিড-১৯) প্রতিরোধে টেকনাফ উপজেলা প্রশাসন’র নেতৃত্বে সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে নিজের ইচ্ছামত ঘুরাফিরা করার দায়ে মোবাইল কোট পরিচালনা করে আদায় করা হচ্ছে জরিমানা।

০২ এপ্রিল (শুক্রবার) বিকালে করোনা প্রতিরোধে ও স্বাস্থবিধি না মেনে টেকনাফ মেরিন ড্রাইভ, পৌরসভার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মহামারি এই সংক্রমণ রোগ (প্রতিরোধ, নির্মুল ও নিয়ন্ত্রণ) আইন,২০১৮ এ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন পথচারীদের১১টি মামলায় মোট ১৯০০/ টাকা জরিমানা করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট পারভেজ চৌধুরীর নেতৃত্বে টেকনাফ মেরিন ড্রাইভসহ পৌরসভায় এই অভিযান পরিচালনা করেন।

পাশপাশি বাড়িয়েছে বিশেষ স্থানে নজরদারি। এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রট আবুল মনসুর, টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান, ইন্সপেক্টর (ট্রাফিক) টেকনাফ জোনের ফারুক আল মামুন ভুইয়া,পরির্দশক (অপারেশন) খোরশেদ আলম প্রমুখ।

অভিযানকালে ইউএনও পারভেজ চৌধুরী জানান, ‘করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরিধান নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যাবিধি না মানায় গাড়ীর চালকসহ পথচারীকে জরিমানা করা হয়।

তিনি আরো জানান, জনস্বাস্থ্য রক্ষা ও জনসচেতনতায় লক্ষ্যে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

পাশাপাশি করোনা সংক্রামন রোধে মাইকিং করে সচেতন করা হচ্ছে উল্লেখ করে করোনা আতংক নয়, সচেতন থাকলেই এর সংক্রমন হতে বাচাঁ যায়। বিশেষ করে এ বিষয়ে জনসচেতনা বৃদ্ধি করতে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer