প্রকাশিত: ২১/০৩/২০২১ ৯:২৩ এএম

শনিবার দুপুরে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছেন। সন্ধ্যায় জানা যায় কেবল ইমরান খান একা নন, তার স্ত্রী বুশরা বিবিও করোনা আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই বাসায় আইসোলেশনে আছেন। প্রধানমন্ত্রীর দলীয় কার্যালয় থেকে এমনটাই জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইট বার্তায় জানান, প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছেন এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন।’

সন্ধ্যার আগে আগে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর মুখপাত্র সিনেটর ফয়সাল জাভেদ এক টুইট বার্তায় নিশ্চিত করেন যে প্রধানমন্ত্রীর স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন।

গেল বৃহস্পতিবার ইমরান খান চীনের তৈরি শিনোভ্যাক টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তার দুদিনের মাথায় আক্রান্ত হলেন করোনায়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer