প্রকাশিত: ২৫/০৪/২০১৮ ৭:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৩ এএম

পলাশ বড়ুয়া:

২৪ এপ্রিল জন্মদিন আমার। কখনোই ঘটা করে পালন করিনি জন্মদিন। আমি গ্রামের ছেলে তাই হয়ত:। আর জন্মদিন যে উদযাপনের কারণ হতে পারে, সেটা আমার মনে হয়নি। তবে দিবসটিতে ত্রিরশরণসহ পঞ্চশীল গ্রহণ করি। পরম শ্রদ্ধেয় পিতা-মাতাকে শ্রদ্ধা নিবেদন করি।

আজকের এই দিবসে শ্রদ্ধাভরে স্মরণসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদেরকে যাঁরা আমার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত আসতে বিশেষ ভুমিকা রেখেছেন। (তাঁদের অনেকেই আজ প্রয়াত বিশেষ করে আমার জন্মধাত্রী প্রকাশ রাধুনী’র মা ও প্রথম শিক্ষাগুরু প্রয়াত: দাদু জয়ন্ত বড়ুয়া’র প্রতি) ।

স্বভাবগত কারণে কম কথা বলার লোক বলে নিন্দুকেরা অহংকারী ভাবে। প্রকৃত অর্থে তেমনটি নই আমি। মাঝে মাঝে জন্ম-মৃত্যু’র রহস্য জানার প্রবল ইচ্ছাশক্তি কাজ করে। মারের কারণে থমকে দাঁড়াতে হয়। প্রতিনিয়ত চেষ্টা করি দূর্লভ মানব জীবনকে অপ্রমাদ হয়ে পালন করতে।

আজ ফেসবুক নোটিফিকেশন ও বন্ধুরা শুভেচ্ছা জানানোর পর বুঝতে পারলাম জন্মদিন আমার। জন্মদিন মানেই তো বয়স বাড়ছে। মানব জীবনের ৩৩টি বছর গত হয়ে গেছে। আজকের এই দিনে অতীত ও ভবিষ্যত নিয়ে ভাবছি না। কারণ ভবিষ্যতের সীমানা কারো জানা নেই। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে ভালোই আছি।

এদিকে আমারও কম বা সমবয়সী অনেকেই পরপারে চলে গেছে। আমাকেও যেতে হবে একদিন। এমনও হতে পারে অচিরেই জন্মদিনের সাথে যুক্ত হবে মৃত্যুদিবসটি।

ব্যক্তি জীবনে মানসিক বিকাশের পর থেকে সবসময়ই অর্থপূর্ণ-আনন্দময়-কর্মময় পালনের চেষ্টা করেছি। নিজের ভালোলাগা-বিশ্বাসের বাইরে যাইনি খুব একটা। বাকি জীবনটাকেও এই ধারাবাহিকতায় যেতে চাই।

আজ জন্মদিন উপলক্ষে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন। যাঁরা জানাতে পারেননি। সকল শুভানুধ্যায়ীদের স্বপ্ন গুলো বাস্তবতার মুখ দেখুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

লেখক : সম্পাদক, সিএসবি ২৪ ডটকম।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer