মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ৪:০০ পিএম

বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জামাল আহমদ (৬৮) আর নেই। সোমবার ১৫ এপ্রিল রাত ৩টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

স্বনামধন্য চিকিৎসক ডা. জামাল আহমদ ছিলেন টেকনাফের মানবিক প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সুদীর্ঘ ৩০ বছর যাবত বিনামূল্যে চিকিৎসা সেবা, কারিগরী ও ধর্মীয় শিক্ষা, লাইবেরিসহ বিভিন্ন সেবামূলক কাজ দিয়ে উখিয়া টেকনাফসহ কক্সবাজারের বিস্তীর্ণ এলাকার জনগনের সেবা করে গেছেন।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের কৃতী ছাত্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। চট্টগ্রাম শহরের বেসরকারি হাসপাতাল সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। ডা. জামাল আহমদ মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা এক পুত্র এবং অসংখ্য ছাত্রছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন। মানবিক চিকিৎসক ডা. জামাল আহমদ এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার ১৫ এপ্রিল জোহরের নামাজের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ এপ্রিল সকাল ১০ টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় মাঠে ডা. জামাল আহমদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...