উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১১/২০২৪ ৭:৫৯ এএম

কক্সবাজার প্রায় সব শহরেই তারকা হোটেলের ব্যবসা বড় ধাক্কা খেয়েছে।

চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত কক্সবাজারের হোটেলগুলোর ব্যবসা কমেছে।

কোনো কোনো হোটেলের মুনাফা কমে গেছে, আবার কোনো কোনো হোটেল লোকসানে পড়েছে।

এ ছাড়া আগেই যেসব হোটেল লোকসানে ছিল, তাদের লোকসানের পরিমাণ বেড়েছে।

সূত্র জানায়,কক্সবাজারের ইনানী সৈকতসংলগ্ন এলাকায় অবস্থিত সি পার্ল হোটেলটি গত জুলাই–সেপ্টেম্বরে সাড়ে ৯ কোটি টাকার ব্যবসা করেছে।

গত বছরের একই সময়ে হোটেলটি ব্যবসা করেছিল প্রায় সাড়ে ৫৯ কোটি টাকা। সেই হিসাবে বছরের প্রথম প্রান্তিকে সি পার্ল হোটেল ৫০ কোটি টাকা বা ৮৪ শতাংশ ব্যবসা হারিয়েছে।

ফলে এ সময়ে হোটেলটির সোয়া দুই কোটি টাকার বেশি পরিচালন লোকসান হয়েছে। অথচ গত বছরের একই প্রান্তিকে হোটেলটি ৩৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছিল।

সব খরচ বাদ দেওয়ার পর গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে হোটেলটির লোকসান দাঁড়িয়েছে প্রায় ১৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে তাদের মুনাফা ছিল প্রায় ২৩ কোটি টাকা।

ব্যবসা খারাপ হওয়ার বিষয়ে জানতে চাইলে সি পার্লের কোম্পানি সচিব আজহারুল মামুন বলেন, ‘গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ছাত্র–জনতার আন্দোলনের প্রভাবে আমাদের হোটেলের উল্লেখযোগ্য পরিমাণ বুকিং বাতিল হয়। আন্দোলনের সময়টাতে অতিথি ছিল না বললেই চলে। এ কারণে ব্যবসা কম হয়েছে।’সুত্র:কক্সবাংলা

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...