মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০৯/০৬/২০২৩ ৭:৫০ পিএম

কক্সবাজার জেলা প্রশাসনের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে প্রবীর কুমার রায় (১৭০৭৪) কে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৭ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর কান্তি দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রবীর কুমার রায় সহ একই পদমর্যাদার ৫ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা প্রবীর কুমার রায় বর্তমানে পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী প্রধান (সিনিয়র সহকারী সচিব) পদে কর্মরত রয়েছেন। বিসিএস (প্রশাসন) ৩১তম ব্যাচের কর্মকর্তা প্রবীর কুমার রায়ের নিজ জেলা চাঁদপুর। তিনি রাঙামাটি জেলার লংগদু উপজেলা ও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পদায়িত জেলায় নিজ নিজ অধিক্ষেত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর ক্ষমতাও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আবু সুফিয়ান (১৬৯৫৯)-কে গত ২২ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে বদলী করা হয়েছে। এডিএম মোঃ আবু সুফিয়ান বিসিএস (প্রশাসন) ৩০ তম ব্যাচের একজন কর্মকর্তা।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...