প্রকাশিত: ২৫/০৪/২০২০ ৫:৩৯ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এর অধীন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ সারাদেশের একই আদালত সমুহ সপ্তাহে ২ দিন খোলা রাখার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার ২৫ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর কর্তৃক ২০৫ নাম্বার স্মারকে জারীকৃত এ স্থগিত আদেশের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির পাঠানো আবেদন বিবেচনা করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারকদের সাথে আলাপ করে এই স্থগিতাদেশর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে চলমান করোনা ভাইরাস জনিত পরিস্থিতি এ সিদ্ধান্ত নিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, গত ২৩ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর কর্তৃক ২৭৫২ নাম্বার স্মারকে জারীকৃত সপ্তাহে ২ দিন অধস্তন আদালত খোলা রাখার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত থাকবে।

এবিষয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ ছৈয়দ আলম বলেন, সপ্তাহে ২ দিন অধস্তন আদালত খোলা রাখার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখার পূণঃসিদ্ধান্ত খুবই যুক্তিযু্ক্ত হয়েছে। সপ্তাহে ২ দিন অধস্তন আদালত খোলা থাকলে লকডাউন কার্যকরা করা যেতোনা, গণসমাগম কোন ভাবেই পরিহার করা যেতোনা।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ সপ্তাহে ২ দিন অধস্তন আদালত খোলা রাখার স্থগিত আদেশটি পেয়েছেন বলে জানান। তিনি বলেন, সপ্তাহে কোন ২ দিন আদালত খোলা রাখলে বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ ও আত্মঘাতী হতো। চলমান করোনা ভাইরাস জনিত পরিস্থিতিকে আর বেশী সংকটময় করে তুলতো।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন সুপ্রিম কোর্টের ২৫ এপ্রিল জারীকৃত সপ্তাহে ২ দিন অধস্তন আদালত খোলা রাখার স্থগিত আদেশটি পেয়েছেন বলে জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...