মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০৯/০২/২০২৬ ৭:৩৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপরাধের বিচার করতে কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় ৯জন প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। গত ৫ ফেব্রুয়ারী আইন ও বিচার বিভাগের বিচার-১ শাখার উপসচিব (প্রশাসন) এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত এক আদেশে কক্সবাজার জেলার জন্য ৯জন সহ সারাদেশে মোট ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য মনোনয়ন দিয়ে তাদের নির্বাচন কমিশনে ন্যস্ত করা হয়।

নিয়োগকৃত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ নির্বাচনের ২দিন আগে এবং নির্বাচনের ২দিন পর অর্থাৎ ১০ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত মোট ৫দিন নিজ নিজ অধিক্ষেত্রে নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

নিয়োগকৃত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ হচ্ছেন, ২৯৪, কক্সবাজার-১ আসনের চকরিয়া উপজেলায় চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক, পেকুয়া উপজেলায় কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম গিয়াস উদ্দিন, ২৯৫, কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া উপজেলায় কুতুবদিয়া চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম ও মহেশখালী উপজেলায় মহেশখালী চৌকি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান হোসেন, ২৯৬, কক্সবাজার-৩ আসনের কক্সবাজার সদর উপজেলায় বান্দরবানের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা, ঈদগাঁও উপজেলায় কক্সবাজারের লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ অভিজিৎ চৌধুরী ও রামু উপজেলায় হবিগঞ্জের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) তানজিলা মরিয়ম এবং ২৯৭, কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলায় কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান ও টেকনাফ উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ।

দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী অপরাধ সমুহ আমলে নিয়ে তা সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার সম্পন্ন করবেন।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...