উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৪/২০২৫ ৪:৩০ পিএম , আপডেট: ১১/০৪/২০২৫ ৪:৩৪ পিএম

কক্সবাজারের কলাতলী বীচ সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ২১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র‌্যাব-১৫ এর সমন্বয়ে কলাতলী বীচ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোট দুটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় একজন মাদক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল বোট দুটিকে ঘণ্টা ব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোট দুটি তল্লাশি চালিয়ে কাঠের পাটাতনের নিচে রক্ষিত বরফের ভেতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ লাখ পিস ইয়াবাসহ ২১ মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত ইয়াবা পাচারকারীদের মধ্যে ৩ জন কক্সবাজারের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের উখিয়া ও কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আটককৃত ইয়াবা কারবারি, জব্দকৃত ইয়াবা ও বোট দুটির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...