প্রকাশিত: ২৯/০১/২০২১ ৯:৩৬ এএম

কক্সবাজারের পৌর এলাকায় জাল টাকার নোটসহ দুইজনকে আটক করেছে জেলা গােয়েন্দা পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারী) রাত ১১টায় শহেরর জানারঘোনা এলাকা থেকে ৪২,০০০ জাল টাকার নোটসহ ওই দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা জানারঘোনা এলাকার মৃত জামাল আহমদের পুত্র নুরুল ইসলাম (৪৫) এবং মৃত ওলা মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৭)।

জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারী রাত ১১টায় শহেরর জানারঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৪২ হাজার টাকার জাল নোট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করেন। আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...