ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ৮:৫৩ এএম

কক্সবাজারে চার থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত রাত ৭টার দিকে কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহর সই করা এক আদেশে তাদের প্রত্যাহারের কথা জানানো হয়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কক্সবাজারে এই প্রথম থানার ওসি পদে রদবদল হয়েছে।

প্রত্যাহার হওয়া চার থানার ওসি হলেন—কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান, টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনী, রামু থানার ওসি আবু তাহের দেওয়ান ও ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাকিল। তিনি বলেন, চার থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাদের জায়গায় নতুন কর্মকর্তা আসবেন

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...