ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ৭:১৮ পিএম

কক্সবাজারের ঈদগড় ও বান্দরবানের বাইশারীর প্রত্যন্ত গ্রামাঞ্চলের অন্তত ২২ জন দিনমজুর ও শ্রমজীবী মানুষের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর চট্টগ্রামের একটি শাখা থেকে প্রায় ২৫০ কোটি টাকার ঋণ তুলে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।

ভুক্তভোগীদের একজন নুরুল ইসলাম—একজন দরিদ্র শ্রমজীবী। চ্যানেল ২৪-এর হাতে আসা নথি অনুযায়ী, তার নামে ইউসিবির চকবাজার শাখা থেকে ২১ কোটি ৫০ লাখ টাকার ঋণ নেওয়া হয়েছে। অথচ তিনি নিজেই জানেন না, কীভাবে বা কখন তার নামে এই ঋণ অনুমোদিত হলো।

তিনি বলেন,“করোনার সময় বলেছিল সরকার থেকে চাল-ডালসহ সহায়তা দেবে। এনআইডি নিয়েছিল, আমি তো কোনো ব্যাংকে যাইনি। তাহলে এত টাকা ঋণ নিলাম কীভাবে?”

এমন ভুয়া ঋণের শিকার আরও অন্তত ২১ জন—যাদের বেশিরভাগই সাক্ষরজ্ঞানহীন, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী শ্রমজীবী মানুষ। এমনকি একজন ভুক্তভোগী, মিজানুর রহমান, ব্যাংক থেকে একাধিক ঋণসংক্রান্ত নোটিশ পাওয়ার পর মানসিক চাপ ও স্ট্রোক করে মারা যান।

ভুক্তভোগীরা জানান, স্থানীয়ভাবে পরিচিত কিছু ব্যক্তি সহায়তার নাম করে এনআইডি সংগ্রহ করে তাদেরকে চট্টগ্রামের পটিয়ায় নিয়ে যান। সেখানে ইংরেজিতে লেখা কিছু ফর্মে তাদের স্বাক্ষর নেওয়া হয় এবং বিনিময়ে ২০-৪০ হাজার টাকা সহায়তা দিয়ে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়।

এই চক্রের মূল খেলোয়াড় বলে অভিযুক্ত হচ্ছেন আবুল কালাম (ঈদগড়), মোস্তাফিজুর রহমান, শাহজাহান ও নুরুল আনোয়ার (পটিয়া)। এদের মধ্যে আবুল কালামের ঘনিষ্ঠ আত্মীয়রাই অনেক এনআইডি সংগ্রহের কাজে যুক্ত ছিলেন।

ব্যাংকের ভেতরে কীভাবে এত বড় অঙ্কের ঋণ মঞ্জুর হলো, সেই প্রশ্নে উঠেছে গুরুতর সন্দেহ। ভুক্তভোগীদের কখনও ব্যাংকে না গিয়েও কাগজে স্বাক্ষর, জমির দলিল, মর্টগেজ ও ব্যাংক যাচাইপূর্বক কীভাবে ঋণ মঞ্জুর হলো—তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

ইউসিবির চকবাজার শাখার প্রাক্তন অপারেশন ম্যানেজার হোসনে মোবারক জিকু ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হয়ে বলেন,“তারা জায়গা জমি দেখিয়েছে, সব ডকুমেন্ট ছিল বলেই ঋণ মঞ্জুর হয়।”

তবে আইনজীবীরা বলছেন, পুরো প্রক্রিয়াটিই ছিল ‘জালিয়াতির ক্লাসিক কেস’। অ্যাডভোকেট রমিজ আহমেদ বলেন,“প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে দুই পক্ষের যোগসাজশ ছাড়া এমন ঘটনা সম্ভব নয়। এটাই প্রমাণ করে এটি ছিল একটি সুপরিকল্পিত সংঘবদ্ধ প্রতারণা।”

অভিযোগ উঠেছে, ব্যাংকের কিছু কর্মকর্তা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ পরিচয়ে নিজেদের প্রভাব খাটিয়ে ঋণ প্রক্রিয়ায় সহায়তা করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা হতবাক। ঈদগড় ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন,“যাদের দিন আনতে দিন খায়, তারা কোটি টাকা ঋণ নেবে কীভাবে? এই ঘটনায় যারা জড়িত, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...