প্রকাশিত: ২৪/০৮/২০২০ ১:৪২ পিএম

শাহেদ মিজান::
কক্সবাজারে ইয়াবার বড় চালান ধরলোর‌্যাব ১৫। আটক করা এই চালানের ইয়াবার পরিমাণ ১৩ লাখ। এই ইয়াবা চালান পাচাকারী দুই ইয়াবাকারবারিকেও আটক করেছে র‌্যাব। গত ২৩ আগস্ট বিকাল ৫টা দিকে কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাট থেকে থেকে সবচেয়ে বড় ইয়াবা চালানটি আটক করতে সক্ষম হয় র‌্যাব। এসময় এই চালান বহন করা একটি মাছধরার বোটও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো- কক্সবাজার সদরের ঝিংলজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়ার এলাকার মৃত আবদুল মজিদের পুত্র মোঃ বিল্লাল (৪৫) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর এইচ ১৪ ব্লকের বশির আহমদের পুত্র মোঃ আয়াছ (৩৪)

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় র‌্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

তিনি জানান, মিয়ানমার থেকে প্রবেশ করে বিপুল পরিমাণ ইয়াবাবাহী একটি মাছ ধরার বোট বৈরি আবহাওয়ার কারণে মাছ ধরার গভীর সাগর পথ ছেড়ে নদী পথে আসার খবর পায় র‌্যাব। এই খবর পেয়ে টেকনাফেই ওই বোটি চিহ্নি করে ধাওয়া করে র‌্যাব ১৫ এর পরিচালক আজিম আহমেদের নেতৃত্বে একটি দল। ধাওয়া খেলেও বৈরি আবহাওয়ার কারণে বোটটি গভীর সাগরের দিকে পালাতে পারেনি। এক পর্যায়ে বোটটি কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাটে নোঙর করে। সেখানেই বোটটি আটক করে র‌্যাব সদস্যরা। বোটে থাকা দুইজনকে আট করে। তাদের স্বীকারোক্তি মতো বোটের গোপন জায়গায় লোকানো অবস্থা থেকে ইয়াবা একটি বিশাল পোটলা উদ্ধার করা হয়। পরে গুণে জানা গেলো, ওই পোটলায় ১৩ লাখ ইয়াবা রয়েছে।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, চালানটি আটক করার পর সাথে আটক করা দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এই বিশাল ইয়াবা চালানটি গভীর সাগর হয়ে পাচার করতে মিয়ানমার থেকে আনা হয়েছিলো। সোর্স:সিবিএন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer