প্রকাশিত: ২৯/০৪/২০১৮ ৯:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৯ এএম

শাহেদ মিজান :

কক্সবাজারের কলাতলী জমজম হ্যাচারী এলাকার হোটেল সী-আফরিন নামের একটি হোটেল থেকে নেজাম উদ্দীন (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ৮টায় কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ লাশটি উদ্ধার করেন। নিহত নেজাম উদ্দীন কক্সবাজার শহরের পশ্চিমবাহার ছড়ার আনু মিয়ার পুত্র।

নিহতের নিকটাত্মীয় সাইফুল ইসলাম জানান, পুলিশের কাছে জানতে পেরে নেজাম উদ্দীনের পরিবারের সদস্যরা সেখানে যান। হোটেল সী-আফরিনের ১০৫ নং কক্ষে ফ্যানের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় নেজাম উদ্দীনকে দেখতে পাওয়া যায়।

হোটেল ম্যানেজারের বরাত দিয়ে সাইফুল ইসলাম আরো জানান, শনিবার রাত সাড়ে ১০টা দিকে হোটেল উঠেন নেজাম উদ্দীন। এরপর থেকে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাইন উদ্দীন জানান, খবর পেয়ে একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হোটেল কক্ষ থেকে করা হয়েছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer