ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ৭:৫০ এএম




কক্সবাজার হোটেল-মোটেল জোনের একটি কটেজ (হোটেল) থেকে আব্দুল আলিম নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৫টার দিকে শহরের হোটেল মোটেল জোনের লাইট হাউস রিসোর্ট নামে একটি কটেজের ২০৬নং কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক কক্সবাজার রামু উপজেলা জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাইট হাউস রিসোর্ট নামে একটি কটেজ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বিকেলে নিহত যুবককে অপহরণ করা হয়েছে এমন একটি সাধারণ ডায়েরি করে পরিবার। ঠিক কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নিহত যুবকের পরিবারের কাছে একটি নম্বর থেকে কল দিয়ে ৭ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি। কটেজের ম্যানাজারকে ও কর্মচারীদের জিজ্ঞাসা করা হচ্ছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...