প্রকাশিত: ২৮/০২/২০১৯ ৬:৪২ পিএম , আপডেট: ২৮/০২/২০১৯ ৬:৪২ পিএম

ডেস্ক রিপোর্ট::
অভিবাসন সংক্রান্ত দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে সরকার। আগামী মে মাসে কক্সবাজারে অনুষ্ঠেয় এই সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটিকে জোরালোভাবে উপস্থাপন করতে চায় সরকার। একইসঙ্গে এই সমস্যা সমাধানে বৈশ্বিক অভিবাসন প্রশাসনে (Global Migration Regime) ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক অভিবাসন ও উন্নয়ন’ শীর্ষক জাতিসংঘের চলমান অভিবাসন সপ্তাহে কয়েকটি উচ্চ পর্যায়ের ইভেন্টে অংশ নিয়ে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এ বিষয়ে আলোকপাত করেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ পরিষদের সভাপতি আয়োজিত উচ্চ পর্যায়ের আলোচনায় প্যানেলিস্ট হিসেবে প্রদত্ত বক্তব্যে পররাষ্ট্র সচিব বাংলাদেশ সরকারের চূড়ান্ত বিবেচনাধীন জাতীয় অভিবাসন কাঠামোর বিষয়ে এই সভাকে অবহিত করেন।

এর আগে আজ দুপুরে ফ্রেন্ডস্ অব মাইগ্রেশন এর কো-চেয়ারদের আয়োজিত একটি ইভেন্টে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

এখানে তিনি মিশ্র অভিবাসন, মানবপাচার, অনিয়মিত অভিবাসনসহ অভিবাসনের জটিল বিষয়গুলো নিরসনের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় অভিবাসন কাঠামোর গুরুত্ব তুলে ধরেন।

আইওএম এর মহাপরিচালক অ্যান্তোনিও ভিতোরিনো, জাতিসংঘে নিযুক্ত আয়ারল্যান্ডের স্থায়ী প্রতিনিধিসহ বিভিন্ন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে বৈঠক

অভিবাসন সপ্তাহের উচ্চ পর্যায়ের ইভেন্টগুলোতে যোগদানের পাশাপাশি বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি (পিজিএ) মারিয়া ফার্নান্দে এস্পিনোসা’র সঙ্গে একান্তে বৈঠক করেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।

সচিব আগামী মে মাসে কক্সবাজারে অনুষ্ঠিতব্য অভিবাসন সংক্রান্ত সম্মেলনে পিজিএকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মারিয়া।

এর আগে মঙ্গলবার ইউএন ডেসা আয়োজিত এক্সপার্ট সিম্পোজিয়াম অন ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যান্ড ডেভোলপমেন্ট-এ অংশ নেন পররাষ্ট্র সচিব।

অভিবাসী ও শরণার্থী বিষয়ক জাতিসংঘের দুটি কম্প্যাক্টসহ এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করা এবং আরও সক্রিয় হওয়ার জন্য সুশীল সমাজসহ সব পক্ষের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র সচিব।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer