প্রকাশিত: ২৬/০৩/২০২০ ৪:১২ পিএম

করোনা পরিস্থিতি মোকাবিলায় এবং জনগণকে সচেতন করতে কক্সবাজারের বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে কাজ করছে সেনাবাহিনী। জেলা প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি সেনা সদস্যরা নিজেরাও মাইকিং, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রামু সেনানিবাসের ১৪ বীরের টুআইসি মেজর আরিফ এবং জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সারের নেতৃত্বে সচেতনতা কার্যক্রম শুরু করা হয়।

এর পর রামু সেনানিবাসের-১০ পদাতিক ডিভিশনের সদস্যরা মাইকিং এবং লিফলেট বিতরণ করেন। এসময় তারা বাইরে অবস্থানরত লোকজনকে ঘরে ফিরে যাওয়ার তাগিদ দেন। এসময় সেনাবাহিনীর একাধিক গাড়ি শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় টহল দিতেও দেখা যায়।

রামু সেনানিবাসের ১৪ বীরের টুআইসি মেজর আরিফ জানান, করোনা নিয়ে সারাবিশ্বে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতি মোকাবিলায় সিভিল প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী মাঠে কাজ করছে। লোকজন যেন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসে, এক জায়গায় সমবেত না হয় এ বিষয়গুলো দেখা হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...